COD ওয়ার্কফ্লো, স্মার্ট চেকআউট আর Meta Pixel — সব আগে থেকেই বসানো। ১৫ মিনিটে নিজের অনলাইন স্টোর — এক লাইনও কোড না লিখে।
✓ সেটআপ ফি নেই · লং-টার্ম কন্ট্রাক্ট নেই
SSLCommerz বা EPS একবার কানেক্ট করলেই Nagad, Rocket, Upay ও সব কার্ড একসাথে চালু হয়ে যায়।
বাংলাদেশে অনলাইন ব্যবসা শুরু করা সহজ। টিকিয়ে রাখাটা কঠিন। কারণগুলো প্রায় সবার একই।
ওয়েবসাইট বানাতেই চলে যায় ২০–৩০ হাজার টাকা আর দুই সপ্তাহ। বিক্রি শুরুর আগেই বাজেট শেষ।
COD অর্ডারের বড় একটা অংশ ফেক বা ক্যানসেল। কুরিয়ার চার্জ যায়, প্রোডাক্ট ফেরত আসে, লাভ থাকে না।
Meta Ads চলে, কিন্তু purchase ইভেন্ট ঠিকমতো যায় না। ফেসবুক শিখতে পারে না, ROAS নামতে থাকে।
স্টোর এক জায়গায়, অর্ডার খাতায়, কুরিয়ার আরেক প্যানেলে। দিনে তিন ঘণ্টা শুধু কপি-পেস্টেই যায়।
সমস্যা হলে সাপোর্ট ইংরেজিতে, উত্তর আসে তিন দিন পর। ততক্ষণে অর্ডার হাতছাড়া।
স্কেল করতে গেলে আবার শূন্য থেকে শুরু — নতুন ডেভেলপার, নতুন প্ল্যাটফর্ম, নতুন খরচ।
ল্যাপটপ লাগবে না। ফোন থেকেই পুরোটা করা যায়।
রেডি টেমপ্লেট বেছে নিন, লোগো আর ব্র্যান্ড কালার বসান। মোবাইলের জন্য আগে থেকেই অপটিমাইজ করা।
≈ ৫ মিনিটছবি, দাম, ভ্যারিয়েন্ট, ডেলিভারি চার্জ। ফিজিক্যাল বা ডিজিটাল — দুটোই একই জায়গায়।
≈ ৫ মিনিটCOD চালু করুন, পেমেন্ট গেটওয়ে বসান, নিজের ডোমেইন কানেক্ট করুন। স্টোর লাইভ।
≈ ৫ মিনিটপ্রথম অর্ডার থেকে মাসে ৩,০০০ অর্ডার পর্যন্ত, একই সেটআপে চলবে।
বড় ইনভেস্ট করার আগে কম খরচে মার্কেট টেস্ট করতে চান। এক সপ্তাহেই বুঝে যাবেন প্রোডাক্ট চলবে কি না।
মাসে কয়েকশো অর্ডার। COD, অ্যাডস, ফানেল আর অর্ডার কন্ট্রোল একসাথে দরকার।
অনেক প্রোডাক্ট, বড় টিম, প্রতিদিন শত শত অর্ডার। সিস্টেম যেন পিক সিজনে না ভাঙে।
কোর্স, টেমপ্লেট, ই-বুক, প্রিসেট। পেমেন্ট হলেই অটো ফাইল ডেলিভারি, লাইসেন্স আর সাবস্ক্রিপশন।
বাংলাদেশে বসে US/EU কাস্টমারের কাছে বিক্রি। মাল্টি-কারেন্সি, ইন্টারন্যাশনাল গেটওয়ে, গ্লোবাল চেকআউট।
ক্লায়েন্টের জন্য দ্রুত স্টোর দাঁড় করান, তারপর হ্যান্ডওভার করুন। প্রতিবার শূন্য থেকে শুরু না।
সব প্ল্যাটফর্মই ভালো — কিন্তু সব প্ল্যাটফর্ম বাংলাদেশের COD মার্কেটের জন্য বানানো না।
| তুলনার বিষয় | বাংলাদেশের জন্য | Shopify | WooCommerce | শুধু ফেসবুক পেজ |
|---|---|---|---|---|
| চালু করতে সময় | ১৫ মিনিট | ১–৩ দিন | ১–২ সপ্তাহ | ১ ঘণ্টা |
| শুরুর খরচ | ৳৯৯০/মাস | $২৯+/মাস + অ্যাপ | হোস্টিং + ডেভেলপার | ফ্রি |
| COD ওয়ার্কফ্লো | বিল্ট-ইন | থার্ড-পার্টি অ্যাপ | প্লাগইন | ম্যানুয়াল |
| লোকাল পেমেন্ট (bKash/Nagad) | SSLCommerz · bKash · EPS | থার্ড-পার্টি অ্যাপ | প্লাগইন | ম্যানুয়াল |
| কুরিয়ার ইন্টিগ্রেশন | Steadfast · Pathao · RedX · CarryBee | অ্যাপ লাগবে | প্লাগইন লাগবে | নেই |
| ডিজিটাল প্রোডাক্ট ডেলিভারি | বিল্ট-ইন | অ্যাপ লাগবে | প্লাগইন | নেই |
| Meta Pixel + CAPI | রেডি সেটআপ | আছে | নিজে বসাতে হবে | নেই |
| বাংলায় সাপোর্ট | হ্যাঁ | না | না | — |
| টেক স্কিল দরকার | লাগবে না | কিছুটা | অনেকটা | লাগবে না |
| এখনই স্টোর তৈরি করুন | ||||
তুলনা প্রকাশ্য প্রাইসিং ও ডিফল্ট ফিচারের ভিত্তিতে। শেষ আপডেট: আগস্ট ২০২৬।
Sellzzy শুধু একটা সফটওয়্যার না — দেশের উদ্যোক্তাদের সাথে সরাসরি বসে আমরা শিখি কী কাজ করে, কী করে না।




আয়োজনে JSarkar · সলিউশন পার্টনার হিসেবে ছিল Sellzzy ও Nexbell। উদ্যোক্তা, বিজনেস ওনার ও মার্কেটারদের নিয়ে দিনব্যাপী আয়োজন।
POD নিশে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করি। বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট আর ফাইল ডেলিভারি — এই দুটোই সবচেয়ে বড় ঝামেলা ছিল। Sellzzy-তে দুটোই অটোমেটিক।
সেটআপ ফি নেই, ট্রানজেকশন ফি নেই। যেকোনো সময় প্ল্যান বদলানো বা বন্ধ করা যাবে।
বাৎসরিক প্ল্যানে ২ মাস ফ্রি · অর্ডার লিমিট ছাড়িয়ে গেলে যেকোনো সময় আপগ্রেড করা যাবে · লং-টার্ম কন্ট্রাক্ট নেই
পারবেন। কোড লিখতে হবে না, হোস্টিং কিনতে হবে না, প্লাগইন বসাতে হবে না। ফেসবুক পেজ চালাতে পারলে Sellzzy চালাতে পারবেন। সাইন-আপের পর বাংলায় স্টেপ-বাই-স্টেপ ভিডিও গাইড পাবেন, আর আটকে গেলে Messenger-এ লিখলেই টিম হাতে ধরে দেখিয়ে দেবে।
হ্যাঁ। কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিতে আপনি SSLCommerz, bKash বা EPS কানেক্ট করতে পারবেন। SSLCommerz বা EPS একবার কানেক্ট করলেই Nagad, Rocket, Upay, ইন্টারনেট ব্যাংকিং আর Visa/Mastercard/Amex — সবগুলো একসাথে চালু হয়ে যায়, প্রতিটার জন্য আলাদা আবেদন করতে হয় না। bKash সরাসরিও যুক্ত করা যায়। বিদেশি কাস্টমারের জন্য PayPal আর Stripe আছে। আর ক্যাশ অন ডেলিভারি তো আছেই।
বাংলাদেশে COD অর্ডারের একটা বড় অংশ শেষ পর্যন্ত কনফার্ম হয় না। সমস্যা হলো — সব অর্ডারকে purchase ধরে Meta-তে পাঠালে ফেসবুক ভুল শেখে, আর অ্যাড বাজেট ফেক অর্ডারের পেছনে চলে যায়।
Sellzzy তাই দুই ধাপে কাজ করে: COD অর্ডার প্লেস হলে Meta-তে যায় Lead ইভেন্ট। আপনি কাস্টমারকে ফোন করে কনফার্ম করার পর যায় Purchase ইভেন্ট। ফলে ফেসবুক শুধু আসল, কনফার্মড অর্ডার থেকেই শেখে — আর আপনার ROAS-এর হিসাব বাস্তবের কাছাকাছি থাকে। বিস্তারিত দেখুন।
হ্যাঁ — Steadfast, Pathao, RedX আর CarryBee চারটাই ইন্টিগ্রেটেড। ড্যাশবোর্ড থেকেই অর্ডার সরাসরি কুরিয়ারে পাঠানো যায়, প্রতিদিন এক্সেল বানিয়ে আপলোড করার ঝামেলা নেই। ডেলিভারি স্ট্যাটাসও অর্ডারের সাথে আপডেট হয়।
হ্যাঁ। Meta Pixel আর Conversion API দুটোই সেটআপ করা যায় ড্যাশবোর্ড থেকে, কোনো কোড ছাড়াই। iOS আপডেটের পর শুধু পিক্সেল দিয়ে ট্র্যাকিং অনেকটা ভেঙে গেছে — CAPI থাকলে purchase ইভেন্ট সার্ভার থেকে যায়, তাই ফেসবুক আসল কাস্টমার চিনতে পারে এবং ROAS-এর হিসাব বাস্তবের কাছাকাছি থাকে।
যাবে। যেকোনো জায়গা থেকে কেনা .com বা .com.bd ডোমেইন কানেক্ট করা যায়, সব প্ল্যানেই। SSL অটোমেটিক, আলাদা খরচ নেই।
যাবে — কোর্স, ই-বুক, টেমপ্লেট, প্রিসেট, সফটওয়্যার লাইসেন্স। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে কাস্টমার ফাইল পেয়ে যান, ডাউনলোড লিমিট আর লাইসেন্স কন্ট্রোলও আপনার হাতে। একই স্টোরে ফিজিক্যাল আর ডিজিটাল দুটোই রাখা যায়।
Sellzzy-তে স্টোর খুলতে লাগবে না। তবে পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো সাধারণত ট্রেড লাইসেন্স ও ব্যাংক অ্যাকাউন্ট চায়। শুধু COD দিয়ে শুরু করলে সেটা ছাড়াই চালানো যায়, পরে গেটওয়ে যোগ করতে পারবেন।
প্রোডাক্ট, অর্ডার আর কাস্টমার লিস্ট আপনার — যেকোনো সময় CSV হিসেবে এক্সপোর্ট করতে পারবেন। লং-টার্ম কন্ট্রাক্ট নেই, ড্যাশবোর্ড থেকেই সাবস্ক্রিপশন বন্ধ করা যায়। ডোমেইনও আপনার নামেই থাকে।
সাথে সাথেই। পেমেন্ট সফল হওয়ার পর সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যায় — Sellzzy একটি ডিজিটাল সার্ভিস, তাই কোনো শিপমেন্টের অপেক্ষা নেই। ১৫ মিনিটের মধ্যে চালু না হলে আমাদের জানান; সমাধান না হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। বিস্তারিত রিটার্ন ও রিফান্ড পলিসিতে।
টিম বাংলাদেশে, সাপোর্ট বাংলায়। Messenger, WhatsApp আর ইমেইল — তিনটাতেই। যেকোনো প্রশ্নের উত্তর ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হয়।
১৫ মিনিটেই প্রথম প্রোডাক্ট লাইভ। লং-টার্ম কন্ট্রাক্ট নেই।
১,০০০+ মার্চেন্ট ইতিমধ্যে Sellzzy ব্যবহার করছেন